
প্লাস্টিকের বোতলে আমরা অনেকেই পানি খাই, পানি ভরে রাখি। শুধু তাই নয়, প্লাস্টিকের তৈরি পাত্রে খাবার রাখি। অনেকেই হয়তো খেয়াল করেছেন, প্রতিটি প্লাস্টিকের বোতল বা পাত্রের নিচে ত্রিভুজাকৃতি ছাঁচের মধ্যে কিছু নম্বর লেখা থাকে। এই নম্বরই হল এক প্রকার সংকেত যা প্লাস্টিকের তৈরি ঐ পাত্রটি কত দিন বা কত বার ব্যবহার করা উচিত তা বুঝিয়ে দেয়। খবর জি ২৪ ঘণ্টা’র।

৩) পাত্রের নিচে ত্রিভুজের মধ্যে ‘৩’ লেখা থাকলে তার অর্থ হল, এই ধরনের পাত্র পলিভিনিল ক্লোরাইড বা পিভিসি দিয়ে তৈরি। খাবারের শক্ত মোড়ক বা রান্নার তেলের পাত্র এই জাতীয় পলিথিন দিয়ে তৈরি করা হয়। একবারের বেশি এগুলি ব্যবহার করা মোটেই স্বাস্থ্যকর নয়।
৫) যদি পাত্রের নিচে ত্রিভুজের মধ্যে ‘৫’ লেখা থাকে তাহলে তার অর্থ হল, এই ধরনের পাত্র ব্যবহার করা একেবারে নিরাপদ। সসের বোতল, জলের বোতল বা সিরাপের বোতল এই জাতীয় পলিথিন দিয়ে তৈরি।
৬) পাত্রের নিচে ত্রিভুজের মধ্যে ‘৬’ লেখা থাকলে তার অর্থ হল, এই ধরনের পাত্র পলিস্টিরিন বা স্টাইরোফোম জাতীয় উপাদান দিয়ে তৈরি। এই জাতিয় পলিথিন দিয়ে তৈরি পাত্রে খাবার গরম রাখা মোটেই স্বাস্থ্যকর নয়। আর বেশি ব্যবহার না করাই ভাল।
৭) যদি পাত্রের নিচে ত্রিভুজের মধ্যে ‘৭’ লেখা থাকে তাহলে তার অর্থ হল, এই ধরনের পাত্র ব্যবহার করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ। খাবার বা কোনও রকম পানীয় রাখা একেবারেই উচিত নয়।
এমএস/এসি
একটি মন্তব্য পোস্ট করুন